1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

সরাইলে পলিথিন উৎপাদনকারিকে কারাদণ্ড

  • প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের অভিযোগে কামাল মিয়া (৪০) নামে কারখানা মালিককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। কামাল মিয়ার বাড়ি জেলার বিজয়নগর উপজেলায়।

শনিবার বেলা সোয়া তিনটার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া গ্রামে পলিথিন তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালানা করা হয়। সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযান সূত্র জানায়, অবৈধভাবে পলিথিন প্রস্তুত করার খবরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কারখানায় মালিককে আটক করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ক ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়। অর্থদণ্ড অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ডের আদেশ প্রদান করেন আদালত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট