1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মানিকগঞ্জের হরিরামপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত উল্লেখযোগ্য অভিযানসমূহের সারসংক্ষেপ (২৩ জানুয়ারি ২০২৬ থেকে ২৯ জানুয়ারি ২০২৬): সারাদেশে আটক ৫০৪ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ৯ম ল্যান্ড ফোর্সেস টকস  এর সফল সমাপ্তি আখাউড়ায় ২ বছর আগে মৃত ব্যক্তি মারামারি মামলার আসামী  গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১৫ বরিশালের মুলাদিতে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার  ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-কার্তুজ-ককটেল উদ্ধার  ডালিয়া ডিভিশনের আওতায় ২৪-২৫ অর্থবছরের বিভিন্ন প্রকল্পের কাজ চলমান নাটোর-২ আসনে বিএনপি ও জামায়াতের শক্ত লড়াই  লক্ষ্মীপুর-২ আসনে আবুল খায়ের ভূঁইয়া ভোটারদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়

ভালুকায় প্রভাষকের বাসায় পরিবারের সদস্যদের হাত পা মুখ বেঁধে দুর্ধর্ষ ডাকাতি

  • প্রকাশিত: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকা উপজেলায় গভীর রাতে শিশু বাচ্চার গলায় ‘দা’ ঠেকিয়েও অন্যান্য সদস্যদের হাত পা মুখ বেঁধে ফাজিল মাদ্রাসার এক প্রভাষকের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার চাপরবাড়ী গ্রামের সামছুদ্দিন মাস্টার এর ছেলে প্রভাষক মোজাহিদুর রহমান সোহেলের বাড়ীতে এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনাটি ঘটেছে। এ ডাকাতির ঘটনায় পৌর এলাকায় জনমনে আতংক ছড়িয়ে পড়ছে।

ভুক্তভোগী পরিবার মাধ্যমে জানা যায়, ১৪ জানুয়ারি মঙ্গলবার

দিবাগত-রাতে একদল ডাকাত জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে । পরে বাড়ির মালিকে বেধে ও বাড়ীর অন্য সবাইকে এক ঘরে জিম্মি করে এবং সায়েরা নামে এক শিশু বাচ্চার গলায় ‘দা’ ঠেকিয়ে নগদ টাকা ও স্বর্ন অলংকার সহ প্রায় পনেরো লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

সকালে ডাকাতির ঘটনার খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বাড়ীর মালিক সোহেল জানান, গত রাতে একদল ডাকাত জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে আমার হাত-মূখ চোখ বেধে ফেলে এবং পরিবারে অন্য সবাইকে জিম্মি করে এবং শিশু বাচ্চার গলায় দা ঠেকিয়ে ১০ থেকে ১৫ জনের সশস্ত্র ডাকাত দল প্রায় ঘন্টাখানিক ঘরের সর্বত্র খুঁজে খুঁজে ৫টি এন্ড্রয়েড ফোন, স্বর্ণালংকার সহ বাসা থাকা সব টাকা পয়সা ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। এবং এ ঘটনায় থানা পুলিশের কাছে মামলা মোকদ্দমা না করতে হুমকি প্রদান করে নিরাপদে চলে যায় ডাকাত দল। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ সামছুল হুদা খান জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে, এ বিষয়ে লিখিত কোন অভিযোগ পায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট