1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মানিকগঞ্জের হরিরামপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত উল্লেখযোগ্য অভিযানসমূহের সারসংক্ষেপ (২৩ জানুয়ারি ২০২৬ থেকে ২৯ জানুয়ারি ২০২৬): সারাদেশে আটক ৫০৪ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ৯ম ল্যান্ড ফোর্সেস টকস  এর সফল সমাপ্তি আখাউড়ায় ২ বছর আগে মৃত ব্যক্তি মারামারি মামলার আসামী  গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১৫ বরিশালের মুলাদিতে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার  ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-কার্তুজ-ককটেল উদ্ধার  ডালিয়া ডিভিশনের আওতায় ২৪-২৫ অর্থবছরের বিভিন্ন প্রকল্পের কাজ চলমান নাটোর-২ আসনে বিএনপি ও জামায়াতের শক্ত লড়াই  লক্ষ্মীপুর-২ আসনে আবুল খায়ের ভূঁইয়া ভোটারদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়

আখাউড়া থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত তিনজন আটক

  • প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খাননিজস্ব প্রতিবেদক, আখাউড়া

আখাউড়া থানা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ০২ জন আসামী এবং ০৭ বছর সশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত ০১ জন আসামী সহ সর্বমোট ০৩ জন আসামীকে গ্রেফতার করা হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ছমিউদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
তিনি আরও জানিয়েছেন, অভিযানকালে এএসআই(নিরস্ত্র) ধীমান বড়ুয়া, এএসআই(নিরস্ত্র) আনিছুর রহমান ও সঙ্গীয় ফোর্স সহ আখাউড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ভৈরব থানার মামলা নং-০৪(০২)২০১৭, দায়রা-৭১০/১৭, ধারা-১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৭(খ)/৩(খ)/২৫ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ০১। মোঃ সেলিম মিয়া, পিতা-মৃত সামছুল হক, সাং-আমোদাবাদ, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ০২। মোঃ টিটু মিয়া, পিতা-মৃত ধন মিয়া, সাং-আমোদাবাদ, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া এবং ভৈরব থানার মামলা নং-০৪(০২)২০১৭, দায়রা-৭১০/১৭, ধারা-১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৭(খ)/৩(খ)/২৫ এর ০৭ বছর সশ্রম সাজাপ্রাপ্ত আসামী ০৩। মোঃ ফজলু মিয়া, পিতা-মৃত মতি মিয়া, সাং-আমোদাবাদ, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়াদেরকে পৃথক পৃথক অভিযান করিয়া গ্রেফতার করা হয়।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ছমিউদ্দিন জানিয়েছেন গ্রেফতারকৃত আসামীদেরকে অদ্যই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট