1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মানিকগঞ্জের হরিরামপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত উল্লেখযোগ্য অভিযানসমূহের সারসংক্ষেপ (২৩ জানুয়ারি ২০২৬ থেকে ২৯ জানুয়ারি ২০২৬): সারাদেশে আটক ৫০৪ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ৯ম ল্যান্ড ফোর্সেস টকস  এর সফল সমাপ্তি আখাউড়ায় ২ বছর আগে মৃত ব্যক্তি মারামারি মামলার আসামী  গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১৫ বরিশালের মুলাদিতে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার  ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-কার্তুজ-ককটেল উদ্ধার  ডালিয়া ডিভিশনের আওতায় ২৪-২৫ অর্থবছরের বিভিন্ন প্রকল্পের কাজ চলমান নাটোর-২ আসনে বিএনপি ও জামায়াতের শক্ত লড়াই  লক্ষ্মীপুর-২ আসনে আবুল খায়ের ভূঁইয়া ভোটারদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়

খুনিদের বিচার করে নির্বাচন করা হবে: উপদেষ্টা মাহফুজ আলম

  • প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

 

রামগঞ্জলক্ষ্মীপুরপ্রতিনিধি

বাংলাদেশ রাষ্ট্রবিরোধী, জনগন বিরোধী,আলেম বিরোধীদের নির্বাচনে অংশগ্রহন করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেন উপদেষ্টা মাহফুজ আলম।

তিনি আরও বলেন,১/১১ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, বাংলাদেশে সেনাশাসন আসার কোন সম্ভাবনা নেই।আর কোন রাষ্ট্রের তাবেদারি করার দরকার নেই,আমরা কারো কাছে মাথা নত করবো না, রাজনৈতিক দল ও ফ্যাসিস্ট বিরোধিতা সরকারকে সহযোগিতা করলে, আর কোন জনগণ বৈষম্যের শিকার হবে না।

শনিবার নিজ জন্মভূমি রামগঞ্জ সরকারি কলেজ মাঠে ‘গণসংবর্ধনা’ অনুষ্ঠানে তিনি আরও বলেন, বাংলাদেশ বাসী কারো সাথে আমাদের বিরোধ নেই,রাজনৈতিক দলগুলো তাদের মতো করে দলীয় কর্মসূচি পালন করবে।

গত ১৬ বছরে রামগঞ্জে উন্নয়ন হয়নি,হয়েছে গোপালগঞ্জে। ফ্যাসিস্ট বিরোধী সবাইকে নিয়ে রামগঞ্জে উন্নয়ন করা করা হবে আশা ব্যক্ত করেন তিনি।

রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন,রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল বাশার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক,বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট