1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সর্বশেষ :
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্পিকার মেজর (অব.) হাফিজের সহধর্মিণী, বিশিষ্ট শিক্ষাবিদ দিলারা হাফিজ-এর ইন্তেকাল রামগঞ্জে কারিমিয়া ইসলামিয়া মহিলা কওমি মাদ্রাসার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে আখাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ৮১ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ তখন ৫টা ৫৪ মিনিট আখাউড়ায় মহান স্বাধীনতা দিবস পালন  ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত আখাউড়া  রেলওয়ের জায়গা দখলের প্রতিযোগিতা উচ্ছেদের চিঠি দিলে উদ্বিগ্ন ওসি আখাউড়া দুই জ্বালানি তেল দোকানীকে জরিমানা রতনের ছয়, মনিরের পাঁচ মাদক মামলা ধরা পড়লেন ১০ কেজি গাঁজা নিয়ে জলঢাকায় সাংবাদিকদের সম্মানে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সুন্দরবনে বিজিবির ‘বয়েসিং ভাসমান বিওপি’ উদ্বোধন করলেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা

  • প্রকাশিত: শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

১৭ মে ২০২৫ তারিখে সুন্দরবন সংলগ্ন রায়মঙ্গল নদী ও বয়েসিং চ্যানেলের সংযোগস্থলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৃতীয় ভাসমান বিওপি ‘বয়েসিং ভাসমান বিওপি’ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভাসমান বিওপি একটি পূর্ণাঙ্গ অপারেশনাল প্ল্যাটফর্ম হিসেবে জলপথে নজরদারি ও টহলে নতুন মাত্রা যোগ করবে। বিশেষ করে সুন্দরবনের জলাভূমি ও নদীবেষ্টিত অঞ্চলে যেখানে স্থলপথে নিয়মিত টহল কঠিন, সেখানে এ ধরণের বিওপি সীমান্ত অপরাধ, চোরাচালান, মানবপাচার ও বনজ সম্পদ লুণ্ঠন প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সক্ষম হবে।

বিজিবি মহাপরিচালক জানান, সুন্দরবনের চোরাচালান রোধে বয়েসিং অঞ্চলে তৃতীয় এই ভাসমান বিওপি স্থাপন করা হয়েছে। এর আগে কাচিকাটা ও আঠারোভেকিতে দুটি ভাসমান বিওপি চালু করা হয়েছিল। ভবিষ্যতে একটি ‘রিভারাইন বর্ডার গার্ড ব্যাটালিয়ন’ গঠন করে জলভিত্তিক সীমান্ত ব্যবস্থাপনায় আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে।

সাম্প্রতিক পুশইন প্রসঙ্গে মহাপরিচালক বলেন, সিলেট, কুড়িগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চল দিয়ে অনিয়মতান্ত্রিকভাবে পুশইন অব্যাহত আছে। বিজিবি এ বিষয়ে প্রতিনিয়ত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করছে, পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিবাদলিপি ও কূটনৈতিক চিঠিও প্রেরণ করা হয়েছে। স্থানীয় জনগণ, আনসার ও পুলিশ সদস্যদের সহায়তায় সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবির বিভিন্ন স্তরের কর্মকর্তা, সৈনিক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট