মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

বোরহানউদ্দিনে পানিবন্দী পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

ভোলা প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিন উপজেলার মানিকা ইউনিয়নে সাম্প্রতিক জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন মানিকা ইউনিয়ন যুবদলের সভাপতি রিয়াজ হাওলাদার।

এই সহায়তা ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে প্রদান করা হয়। মঙ্গলবার (৮ জুলাই) সকাল থেকে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রমে রিয়াজ হাওলাদার বলেন,

“যারা পানিবন্দী হয়ে কষ্ট পাচ্ছেন, তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। দল-মত নির্বিশেষে আমরা অসহায়দের পাশে থাকতে চাই।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে রিয়াজ হাওলাদারের মানবিক ভূমিকার প্রশংসা করেন।

উল্লেখ্য, টানা বর্ষণের ফলে মানিকা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম পানির নিচে চলে গেছে। এতে শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়ে এবং চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews