1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

আওয়ামী লীগ সমাজকে নষ্ট  করেছে- মুশফিকুর রহমান

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সরকার পরিচালনাকালে সমাজটাকে ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান। সাবেক এ সংসদ সদস্য বলেন, ‘আওয়ামী লীগের সময়ের চাকরি জন্য ঘুষ দিতে হয়েছে, বাড়ি করতে টাকা দিতে হয়েছে।’

মঙ্গলবার, ৯ ডিসেম্বর বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের চন্ডিদ্বার উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলেন প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গোপীনাথপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন এ দোয়া মাহফিলের আয়োজন করে। এতে বিশেষ অতিথি ছিলেন নাসির উদ্দিন হাজারী, মুহাম্মদ ইলিয়াস, প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার, আবুল মুনসুর মিশন, ইকলিল আজম, খন্দকার মো. বিল্লাল হোসেন, হানিফ খন্দকার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট