মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

নজরুল বিশ্ববিদ্যালয়ে মিনিবার ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

মোঃ আব্দুল কাদেরস্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আন্তঃবিভাগ মিনিবার ফুটবল টুর্নামেন্টের (ছাত্র ও ছাত্রী) ফাইনাল অনুষ্ঠিত হয়েছেরোববার (৩০ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে টাইব্রেকারে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এইচআরএম বিভাগএদিকে ছাত্রীদের বিভাগে টাইব্রেকারে সামাজিক বিজ্ঞান অনুষদকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় কলা অনুষদফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেনবিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও মিনিবার ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ড. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. হাবিব-উল-মাওলা এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. আশরাফুল আলম। এছাড়াও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেনখেলা শুরুর আগে মাঠে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ দেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, বিদ্রোহী হলের প্রাধ্যক্ষ ড. সাইফুল ইসলাম, শিউলীমালা হলের প্রাধ্যক্ষ ড. হাবিবা সুলতানা, সিএসই বিভাগের প্রধান প্রফেসর ড. শেখ সুজন আলী, এইচআরএম বিভাগের প্রধান মো. রফিকুল আমিনসহ আরও অনেকে।উল্লেখ্য, গত ১৬ নভেম্বর নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আন্তঃবিভাগ (ছাত্র) ও আন্তঃঅনুষদ (ছাত্রী) মিনিবার ফুটবল প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধন হয়। বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তরের আয়োজনে এ প্রতিযোগিতায় ২৫টি বিভাগের ২৫টি দল (ছাত্র) এবং ৬টি অনুষদের ৬টি দল (ছাত্রী) অংশগ্রহণ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews