
বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বড় ব্যবধানে জয় পেয়েছেন। বৃহস্পতিবার রাত পৌণে একটায় জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বিএনপির বিদ্রোহী প্রার্থী রুমিন ফারহানা পেয়েছেন এক লাখ ২৫ হাজার ৫০০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ এর সহ-সভাপতি জুনায়েদ আল হাবিব।
সূত্র জানায়, রুমিন ফারহানা সরাইল উপজেলা থেকে ৭০ হাজার ৯২, আশুগঞ্জ থেকে ৪১ হাজার ৮৭ ভোট ও বিজয়নগরের দুই ইউনিয়ন থেকে ১৩ হাজার ৫১১ ভোট পেয়েছেন। জুনায়দে আল হাবিব সরাইল থেকে ৫৬ হাজার ৯৩৭, আশুগঞ্জ থেকে ২০ হাজার ৪০১ ও বিজয়নগর থেকে ১২ হাজার ৪৮৫ ভোট পেয়েছেন।
এদিকে সন্ধ্যা থেকেই রুমিন ফারহানার জয়ের খবর ছড়িয়ে পড়ে। রুমিন ফারহানাকে তারা অভিনন্দনও জানান। এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রুমিন ফারহানা
রুমিন ফারহানা বিএনপির মনোনয়ন পেয়েছিলেন। জোটের স্বার্থে আসনটি জমিয়তে ওলামায়ে ইসলামকে ছেড়ে দেয় বিএনপি। এ অবস্থায় দলের সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিস্কার হন রুমিন ফারহানা। এ জয়ের মধ্য দিয়ে বিএনপি’র সিদ্ধান্তকে ভুল প্রমাণ করলেন তিনি।