সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

টাকা নিবেন তাগো, ভোট দিবেন হাঁসো- রুমিন ফারহানা

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

 

 

বাদল আহাম্মদ খান

নিজস্ব প্রতিবেদক

 

ভোটের আগে কেউ উপহার হিসেবে টাকা দিলে নেওয়ার আহবান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে অন্যের টাকা নিলেও নিজের হাঁস প্রতীকে ভোট দেওয়ার কথা বলেন তিনি।

সোমবার বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুর আমিন পাড়ায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রুমিন ফারাহানা বলেন, ‘ভোটের আগে কেউ আপনেরারে উপহার দিতে পারে। এটা লইয়া লইয়েন। টাকা নিবেন তাগো (তাদের), ভোট দিবেন হাঁসো।’

তিনি বলেন, ‘যারা টাকা দিয়ে ভোট কিনতে চায় তাদের টাকা অবৈধ। তাই তাদের টাকা নিবেন কিন্তু তাদের এই অপরাধের শামিল হবে না। কারণ বিবেক বিক্রি করা যায় না।’

তিনি আরো বলেন, ‘সবাই সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিবেন। কেননা পরে লাইন বড় হলে বিরক্ত হয়ে চলে আসবেন। আপনি হয়তো মনে করবেন আপনার একটা ভোট কিছু না। কিন্তু এটা আমার জন্য অনেক মূল্যবান।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews