
নিজস্ব প্রতিনিধি
সন্ত্রাসীরা হ্যামার দিয়ে পিটিয়ে ৪হাত পা ভেঙে দেয় স্থানীয় সাংবাদিক সাজ্জাদের।
গত ৮মাস পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিয়ে এখনো সে উঠে দাড়াতে পারছে না। তার ডান হাতের আঙ্গুল এমন ভাবে ভেঙ্গেছে যে সে আর কোনদিন কলম ধরতে পারবেনা। পরিবার নিয়ে ফরিদপুর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে ঢাকা শহরে।
মজার ব্যাপার হচ্ছে সেই সন্ত্রসীরা এখনো প্রকাশ্যে ঘুড়ে বেড়াচ্ছে, পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।নিবে কিভাবে খোদ পুলিশের লোকজন এই ঘটনার সাথে জড়িত। জানাগেছে, পশ্চিম খাবাশপুর মিয়া পাড়ার রাজীব মিয়া, সজিব মিয়া, পলাশ, সোর্স লিটন, বালুমহলের লোকজন ও পুলিশের ২কর্মকর্তা এই হামলায় জড়িত।
তাদের সন্ত্রাসীরা এখন তার শিশু বাচ্চাকে মেরে ফেলায় হুমকি দিচ্ছে।
ফরিপুরে অবৈধ ড্রেজিং এর ফলে মাইলের পর মাইল ভিটে বাড়ি প্রতি বছর চলেযায় নদী গর্ভে, মানুষ হয় নি:স্ব। আর এ নিয়ে কেউ নিউজ করলে পরিনতি হয় এমন। অনুসন্ধানে অনেক প্রভাবশালীদের নাম বেড়িয়ে আসছে।
বাহ, এইতো দেশ, এইতো সাংবাদিকতা।
হে রাস্ট্র তোমার আর কত নির্লজ্জ হবে?
যে দেশে সাংবাদিকের চার হাত পা ভেঙে দেয়া হয় সেই দেশে নাকি গণতন্ত্রের ৪র্থ স্তম্ভ সাংবাদিকতা।