1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
অবৈধ ড্রেজিং ও নদী ভাঙ্গন নিয়ে রিপোর্ট করায় ফরিদপুরের সাংবাদিক উপরে হামলা গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ গাইবান্ধা শহরকে পরিচ্ছন্ন রাখতে আব্দুল করিম এমপির হাতে ঝাড়ু  ত্রিশালে প্রশাসনের সঙ্গে নবনির্বাচিত এমপির মতবিনিময়, উন্নয়নে সমন্বিত কর্মপরিকল্পনার ঘোষণা আখাউড়া লোকোমোটিভ সংকটে  আটকা চারটি ট্রেন ​পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে শেখ রাজু আহমেদকে চায় উপজেলাবাসী জলঢাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন মাওলানা ওবায়দুল্লাহ সালাফি এম পি জলঢাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন মাওলানা ওবায়দুল্লাহ সালাফি এম পি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সশস্ত্র বাহিনী প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ বিপুল ভোটে ত্রিশালে বিজয়ী বিএনপির ডা. মাহবুবুর রহমান লিটন

ত্রিশালে প্রশাসনের সঙ্গে নবনির্বাচিত এমপির মতবিনিময়, উন্নয়নে সমন্বিত কর্মপরিকল্পনার ঘোষণা

  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

 

মোঃ আব্দুল কাদেরস্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।

নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো ডাঃ মাহবুবুর রহমান লিটন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য হিসেবে ত্রিশাল উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা কনফারেন্স হল রুমে আয়োজিত এ সভায় প্রশাসনিক কর্মকাণ্ড, উন্নয়ন পরিকল্পনা ও জনসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণই তাঁর প্রথম ও প্রধান অঙ্গীকার। নির্বাচনের পরপরই উপজেলা প্রশাসনের সব দপ্তরের সঙ্গে সমন্বিতভাবে কাজ শুরু করতে চান তিনি। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি ঘোষণা দেন, উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। এর মাধ্যমে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলার পরিকল্পনার কথা জানান। পাশাপাশি শিক্ষা, অবকাঠামো, কৃষি ও কর্মসংস্থানে সমন্বিত উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
সংসদ সদস্য আরও বলেন, ত্রিশালকে দেশের একটি মডেল উপজেলায় পরিণত করতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। তিনি সকলের মতামতকে গুরুত্ব দিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতামত প্রদান করেন। গঠনমূলক আলোচনা ও পারস্পরিক সহযোগিতার অঙ্গীকারের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট