1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

আখাউড়ায় প্রবাসী সহায়তা, ১১০ পরিবার পেলো মুরগীসহ ঈদ উপহার

  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রবাসী সহায়তায় ১১০ পরিবার পেয়েছেন মুরগীসহ ঈদ সামগ্রী। সোমবার বেলা সোয়া ১১টার দিকে এসব সামগ্রী বিতরণ করা হয়।

পৌর এলাকার তারাগন গ্রামে নুর নাহার ফাউন্ডেশনের উদ্যোগে মোয়াজ্জেম বাড়িতে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর মো. বাহার মিয়া। দোয়ার মাধ্যমে উপহার বিতরণ অনুষ্ঠান শুরু হয়। পরে প্রত্যেকের মাঝে একটি করে মুরগি, সেমাই, পোলাওয়ের চাল, চিনি, দুধ, আটা দেওয়া হয়।

উপহার পেয়ে খুশি হন তাহমিনা, মীনাসহ অন্যরা। কথা হলে তারা বলেন, ‘ঈদের জন্য ঘরের আয়োজন যা লাগতো এর বেশিরভাগই পেয়ে গেছি। খরচের চাপ কমে গেলো।’

আয়োজনের উদ্যোক্তা মো. ইয়াছিন জানান, গত কয়েক বছর ধরে পারিবারিক উদ্যোগে এ আয়োজন করা হয়। উপহার যারা পান তাদের খুশি দেখে ভালো লাগে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট