সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আখাউড়ায় মশাবিরোধী অভিযান

  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শনিবার মশাবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। এ উপলক্ষে সকালে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি রেলী অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে ও পৌরসভার সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়।

সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়ার নেতৃত্বে উপজেলা পরিষদ মাঠ থেকে রেলী বের হয়। এ সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি মশার ওষুধ ছিটানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মূলত ডেঙ্গুসহ মশাবাহী রোগ থেকে এলাকাকে মুক্ত রাখতে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বাসাবাড়িতে যেসব স্থানে পানি ও ময়লা-আবর্জনা জমে আছে সেগুলো পরিস্কার করতে সচেতনতা চালানোর কথাও বলা হচ্ছে কর্মসূচি থেকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews