1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

কসবায় চোলাইমদ সেবন করায় দুইজনকে কারাদণ্ড 

  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চোলাইমদ সেবন করার অভিযোগে দুইজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাদেরককে অর্থদণ্ডও করা হয়।

রবিবার রাত ১০টার দিকে শাহপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানের সময় দু’জনকে চোলাইমদ সেবন করেছে বলে প্রমাণ পাওয়া যায়। তারাও বিষয়রি স্বীকার করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী শাহপুর গ্রামের ধন মিয়ার ছেলে হোসেন মিয়া (৫২) কে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড এবং মৃত আলী আজ্জম সরকারের ছেলে কাজল সরকার (৬৫) কে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট