রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
র‍্যাব ৯ এর অভিযানে হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রতিবেশীদের সাথে বিরােধের জেরে ‘জীবন মিয়া হত্যা মামলার ০৯ জন আসামি গ্রেফতার রামগঞ্জে ফরিদ ভূঁইয়া একাডেমির ছাত্রবাসে শিক্ষার্থীর  মৃত্যুর ঘটনায় হত্যা মামলা ষাটনল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বশির আহমেদ লিটনের গণসংযোগ শ্রীরাম চন্দ্রের প্রতি অবমাননা ও মন্দির গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন ফলতা কান্ডে ডায়মন্ড হারবার জেলা পুলিশের জালে পুস্পা জাহাঙ্গীর স্ত্রী রেজিনা বিবি  প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার  

রাজাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৯৬ বার পড়া হয়েছে

গোলাম মোস্তফা সিকদার ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

 

ঝালকাঠির রাজাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। বুধবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বারাকপুর এলাকায় খুলনা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মোঃ জুয়েল খন্দকার (১৬)। সে উপজেলার কাঠিপাড়া এলাকার মোঃ লোকমান খন্দকারের ছেলে ও শুক্তাগড় মাহমুদিয়া দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণীর ছাত্র। এছাড়াও একই মোটরসাইকেলে থাকা সোয়ান নামে আরো একজন গুরুত্বর আহত হয়েছে। সোয়ান শুক্তাগড় এলাকার মৃত সোহাগ এর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোল্লার এলাকা থেকে জুয়েল সোয়ান কে সাথে নিয়ে মোটরসাইকেলে বেপরোয়া গতিতে রাজাপুর আসছিল। হঠাৎ পথিমধ্যে বারাকপুর এলাকায় গাছ ভর্তি টমটমকে পিছনে মোটরসাইকেল

ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জুয়েল নিহত হয়। আহত সোয়ানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশালে পাঠায়।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন বলেন, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে । পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews