শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
কলকাতা পুলিশের পথ নিরাপত্তা দিবস পালিত হচ্ছে  জুলাই গণঅভ্যুত্থান দিবসে গাইবান্ধায় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা মোকামতলায় উপজেলা জামায়াতে ইসলামীর পথসভা ও গণমিছিল অনুষ্ঠিত নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল  বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সাবেক কোষাধ্যক্ষ আহমেদ পারভেজকে সংবর্ধনা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজি Eng. Waleed El-Khere ভারত-উজবেকিস্তান সম্পর্ক আরও জোরদারে বৈঠক, সংসদীয় সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্ব আজ তামিলনাড়ুতে দিল্লি পুলিশের গুলিতে নিহত তিন পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান  নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে ৫০০ লিটার অ্যাসিড জব্দ  জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণমিছিল বাস্তবায়নে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময়।

মনপুরায় জাতীয় সমবায় দিবস ২০২৪ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

  • প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

মোঃ আব্দুল গফুর শিকদার

মনপুরা ভোলা প্রতিনিধি

 

‘সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে এই সমবায় দিবস পালন করা হয়। এ উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এসময় এক বর্নাঢ্য শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে। পরে সমবায় দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

শনিবার (০২ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা সমবায় কর্মকর্তা জনাব ,মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোঃ সাইদুজ্জামান। সভায় সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহতাব উদ্দিন ভূঁইয়া অপু।

 

এসময় বক্তারা বলেন, আমাদের সমাজে উদ্যোক্তা সৃষ্টির জন্য দক্ষ ও টেকসই সমবায় ব্যবস্থা গড়ে তোলা জরুরি। এ লক্ষ্যকে সামনে রেখে এবারের জাতীয় সমবায় দিবস পালিত হচ্ছে। এবং সমবায়ের মাধমে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সামনের দিনগুলোতে সমবায় বিভাগ এগিয়ে যাবে।

 

সভায় বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সৃজন সরকার, মনপুরা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ আমিমুল ইহসান জসিম, মনপুরা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইউসুফ মিয়া, হাজীর হাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, ভোলা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোঃ ছালাউদ্দিন প্রিন্স, উপজেলা যুবদল আহবায়ক মোঃ সামসুদ্দিন মোল্লা।

 

এসময় আরও উপস্থিত ছিলেন, মনপুরা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মোঃ ছালা উদ্দিন, চরফৈজুদ্দিন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সিহাব উদ্দিন, মনপুরা প্রেসক্লাব সাধারন সম্পাদক সীমান্ত হেলাল, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ কামাল উদ্দিন, সদস্য সচিব হাফেজ আব্দুর রহিম সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews