শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
গাইবান্ধায় ১১ দলের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রধান প্রদান গাইবান্ধায় অসহায় তিন ব্যক্তির মাঝে জেলা প্রশাসকের আর্থিক সহায়তার চেক বিতরণ ৩৬ জুলাই গনঅভ্যুত্থানের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা   অভিনব কায়দায় প্রতারণা যশোর থেকে চক্রের ২ সদস্য গ্রেফতার  সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম  কলকাতা পুলিশের পথ নিরাপত্তা দিবস পালিত হচ্ছে  জুলাই গণঅভ্যুত্থান দিবসে গাইবান্ধায় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা মোকামতলায় উপজেলা জামায়াতে ইসলামীর পথসভা ও গণমিছিল অনুষ্ঠিত নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল  বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সাবেক কোষাধ্যক্ষ আহমেদ পারভেজকে সংবর্ধনা

সুলতানপুর ৬০ বিজিবির অভিযানে সারে নয় হাজার পিছ ইয়াবা সহ আটক ১

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৯৯ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান

নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

সুলতানপুর ৬০ বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদকসহ ১জন চোরাকারবারী আটক।

সুলতানপুর ৬০ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজিবি জানায়,  সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর টহল দল সীমান্ত এলাকায় টহল পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলাধীন সীমান্ত পিলার ২০২৫/২৫-এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খারকোট নামক স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৯,৩৯৫ পিস ইয়াবা ও একটি সিএনজিসহ মাদক চোরাকারবারী মোঃ তাজুল ইসলাম (৬০), পিতা-মোঃ আব্দুস সালাম, গ্রাম-শিবনগর, পোষ্ট-কর্ণেলবাজার, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে আটক করতে সক্ষম হয়।

সুলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার পিএসসি, এসি জানায়, আটককৃত আসামীকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানায় সোপর্দ করা হচ্ছে। আমাদের সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews