শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী  গাইবান্ধায় সবুজায়ন জেলা প্রশাসক ও বন বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা  বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার গাইবান্ধায় ১১ দলের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রধান প্রদান গাইবান্ধায় অসহায় তিন ব্যক্তির মাঝে জেলা প্রশাসকের আর্থিক সহায়তার চেক বিতরণ ৩৬ জুলাই গনঅভ্যুত্থানের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা   অভিনব কায়দায় প্রতারণা যশোর থেকে চক্রের ২ সদস্য গ্রেফতার  সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম  কলকাতা পুলিশের পথ নিরাপত্তা দিবস পালিত হচ্ছে  জুলাই গণঅভ্যুত্থান দিবসে গাইবান্ধায় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

৬০ বিজিবির অভিযানে ৬৭ লক্ষ টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ

  • প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান আখাউড়া নিজস্ব প্রতিনিধি

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক ৬৬,৬৩,১৫০/- টাকা মূল্যের বিপুল পরিমান মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ করা হইয়াছে।

সুলতানপুর ৬০ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রস বিজ্ঞপ্তি হতে আরও জানা যায়, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় অদ্য ১৫ নভেম্বর ২০২৪ তারিখ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৬৬,৬৩,১৫০/- (ছেষট্টি লক্ষ তেষট্টি হাজার একশত পঞ্চাশ) টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় অবৈধ মাদক ও বিভিন্ন প্রকার মালামাল জব্দ করে। তন্মধ্যে জব্দকৃত ভারতীয় চিনি  ১৭৬৪ কেজি, শাড়ি ৪১৬ পিস, গরু ০৮ টি, বাঁজি ৬২৫ পিস, কফি ৮০ কেজি, বাংলাদেশী রসুন ২৪৪ কেজি, বালাদেশী মশার কয়েল ২৯৭০ পিস, গাঁজা ১৭.৫ কেজি, বাংলাদেশী অটোরিক্সা ০১টি, বাংলাদেশী সিএনজি ০১টি।

সলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার আরও জানায়,  সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত আছে । এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করা হইয়াছে। সীমান্তে এই ধরনের নিয়মিত অভিযান চলমান থাকবে বলেও তিনি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews