রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সাবেক আইনমন্ত্রীসহ ১২৭ জনের নামে কসবা থানায় মামলা

  • প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ২১৫ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিনিধি আখাউড়া

নাশকতা, হামলা ভাঙচুরের অভিযোগে সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকসহ ১২৭ জনের নাম উল্লেখ করে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় মামলা হয়েছে। উপজেলার কুটি এলাকার সিরাজুল হক ইনু নামে এক যুবক রবিবার রাতে মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরো এক-দেড়শ লোককে আসামী করা হয়েছে।

মামলার উল্লেখযোগ্য অন্যান্য আসামীরা হলেন, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শাহ আলম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান স্বপন, সাবেক উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাউছার ভ‚ঁইয়া জীবন, সাবেক পৌর মেয়র এম.জি হাক্কানী, আওয়ামী লীগ নেতা রুস্তম খাঁ, কাজী আজহারুল ইসলাম, এম.এ আজিজ, শফিকুল ইসলাম, মোস্তাক আহমেদ প্রমুখ। ছাত্রদল নেতা সিরাজুল তার অভিযোগে উল্লেখ করেন, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট সকালে কুটি চৌমুহনী চৌরাস্তা মোড়ে অভিযুক্তরা হামলা চালায় ও নাশকতার সৃষ্টি করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews