রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজাপুরে চলাচলের পথ বন্ধ করে বৃদ্ধ নারীর পরিবারকে অবরুদ্ধের অভিযোগ

  • প্রকাশিত: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

সংবাগোলাম মোস্তফা সিকদার, ঝালকাঠি জেলাপ্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরের গালুয়া দুর্গাপুর গ্রামে চলাচলের পথে নির্মান সামগ্রী রেখে হেলেনা বেগমের নামে এক বৃদ্ধ নারীর পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ গেছে। হেলেনা বেগম ওই গ্রামের মৃত হানিফ হাওলাদারের স্ত্রী। ভুক্তভোগী হেলেনা বেগম, ফরিদ হাওলাদার ও হেলাল হাওলাদার অভিযোগ করে জানান, প্রতিবেশী সুলতারের ছেলে জাহিদুল ইসলাম হিরু ও তার স্ত্রী শিল্পী বেগমসহ লোকজন ঘর নির্মানের জন্য নির্মান সামগ্রী এনে উদ্দেশ্যেমূলকভাবে হেলেনা বেগমের ভবনের দরজার সামনে রড, বালু ও ইটসহ বিভিন্ন সামগ্রী রেখে এবং বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে পরিবারের লোকজন অবরুদ্ধ করে রেখেছে। এ কারনে শিশু ও বৃদ্ধ নারীসহ পরিবারের লোকজনের চলাচল বিঘিœত হচ্ছে। বেড়া দিতে বাধা ও মালপত্র সরাতে বললে খুন ও কুপিয়ে জখমসহ নানাভাবে ভয়ভীতির হুমকি দেয়। এ ঘটনায় আদালতে মামলা ও শালিশ ব্যবস্থা হলেও কোন সুরাহা হয়নি বলেও অভিযোগ করেন হেলেনা বেগম। শিশু শিক্ষার্থীসহ বর্তমানে তারা পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযোগ অস্বীকার করে জাহিদুল ইসলাম হিরু ও তার স্ত্রী শিল্পী বেগম জানান, ঘর নির্মানের জন্য মালপত্র এনে নিজেদের জায়গায় রাখা হয়েছে, অন্য কারও জায়গায় না। কাজ করতে বাধা দেয়ায় নির্মান সামগ্রী নষ্ট হচ্ছে এবং কাজে বিলম্ব হচ্ছে। রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews