রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

পলাশবাড়ীতে অবশেষে অবৈধ কয়লার কারখানান চুল্লি গুলো গুড়িয়ে দিলো প্রশাসন 

  • প্রকাশিত: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১১৪ বার পড়া হয়েছে

মো: রবিউল ইসলাম

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ১ নং কিশোরগাড়ী ইউনিয়নের দিঘলকান্দি গ্রামে অবৈধভাবে গড়ে উঠা “কাঠ পুড়িয়ে কয়লা তৈরি অবৈধ কারখানার চুল্লি গুলো ভেঙ্গে গুড়িয়ে দিলো উপজেলা প্রশাসন ও গাইবান্ধা পরিবেশ অধিদপ্তর।

অবৈধ এ কারখানাটি বন্ধে এর আগে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে ভিন্ন ভিন্ন শিরোনামে বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও অনলাইন পত্রিকায় খবর প্রকাশিত হলে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উপজেলা প্রশাসন ও গাইবান্ধা পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালনা করে অবৈধ কারখানাটির চুল্লি গুড়িয়ে দেয়।

৪ ডিসেম্বর বুধবার সকালে পলাশবাড়ী উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাপাদারের নেতৃত্বে অভিযান চালিয়ে কারখানাটি চুল্লি গুলো ভেঙ্গে গুরিয়ে দেয়া হয়। এসময় পরিবেশ অধিদপ্তরের গাইবান্ধার পরিদর্শক শের আলী ও থানা পুলিশের ও ফায়ার সার্ভিসের পৃথক টিমসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

এ অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাপাদার জানান,অভিযানের সময় কারখানার সংশ্লিষ্টরা পালিয়ে যায়। কাউকে না পাওয়ায় জেল জরিমানা করা সম্ভব হয়নি তবে, কারখানার চুল্লি গুলো ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews