রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

শ্রীপুরে আরসিসি ঢালাইয়ের নিচে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনি

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে

হাজ্বীঃআসাদুজ্জামান স্টাফ রিপোর্টা

শ্রীপুরে আরসিসি ঢালাইয়ের নিচে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনি।

গাজীপুরের শ্রীপুরে নারী পোশাকশ্রমিককে হত্যার পর মরদেহ নির্মাণাধীন তিনতলা ভবনের নিচে আরসিসি ঢালাই দেওয়ার খবরে উদ্ধার অভিযান চালাচ্ছে র‍্যাব-১। ওই নারীর স্বামী মো. হানিফের দেওয়া তথ্যে অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার সকাল ১০টায় শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বেড়াইদের চালা এলাকায় আব্দুল লতিফের নির্মাণাধীন বহুতল ভবনের নিচতলার পেছনের অংশে আরসিসি ঢালাই ভাঙার কাজ শুরু করা হয়।

নিহত পোশাক কারখানার শ্রমিক সুমাইয়া (১৯) কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার আমিনগঞ্জ গ্রামের মো. সেলিম মিয়ার মেয়ে। মা-বাবার সঙ্গে কেওয়া গ্রামের জনৈক গিয়াস উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় আউটস্পেস নামক কারখানায় চাকরি করতেন ।

র‍্যাব জানায়, গত ২৭ ডিসেম্বর গাজীপুরের শ্রীপুর থানায় তাছলিমা আক্তার বাদী হয়ে তাঁর মেয়ে সুমাইয়া আক্তারের নিখোঁজ সংবাদে মামলা দায়ের করেন। মামলায় গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ গ্রামের হানিফ (৪০) ও শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি গ্রামের জহির উদ্দিনের ছেলে মো. জয়নাল আবেদীন (৩৮) নাম উল্লেখ করে এবং তিন-চারজনের নাম অজ্ঞাত হিসেবে উল্লেখ করেন।

র‍্যাব সূত্রে আরও জানা যায়, থানায় মামলা দায়েরের পর পুলিশের পাশাপাশি র‍্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্প মামলার তদন্ত শুরু করেন। তদন্তের একপর্যায়ে স্বামী মো. হানিফ এবং অপর আসামি জয়নাল আবেদীনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করে ‌র‍্যাব পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা। একপর্যায়ে গ্রেপ্তার জয়নাল আবেদীন ও হানিফ সুমাইয়াকে হত্যার পর বেড়াইদেরচালা এলাকায় আব্দুল লতিফের নির্মাণাধীন তিনতলা ভবনের পেছনে একটি স্টোররুমের নিচে দুই স্তরের আরসিসি ঢালাই করে চাপা দিয়ে রাখা হয়েছে বলে জানান।

শ্রীপুরে আরসিসি ঢালাইয়ের নিচে নিখোঁজ নারীর মরদেহ

আছে অনুযায়ী উদ্ধার অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

এমন খবরে র‍্যাব-১ সদস্যরা মঙ্গলবার সকাল ১০টায় ওই বাড়ির ছোট স্টোররুমের মেঝে ভেঙে মরদেহ উদ্ধারে অভিযান চালান।

মরদেহ মাটিচাপা দেওয়ার খবরে আশপাশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উৎসুক জনতা ভিড় করছে। এমন অমানবিক নিষ্ঠুরতার খবরে বিস্মিত ও হতবাক হয়েছেন তাঁরা।

এ বিষয়ে পোড়াবাড়ি র‍্যাবের কোম্পানি কমান্ডার জুন্নুরাইন বিন আলম বলেন, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

শ্রীপুর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, আসামির দেখানোমতো স্থানে মরদেহ উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews