1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
রবিবার, ১০ মে ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক বৃদ্ধ নির্যাতন মামলায় ষড়যন্ত্রের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন শিক্ষকের টেকনাফের হ্নীলায় নৌবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার, সীমান্ত এলাকায় নতুন আস্তানা গড়ার অভিযোগে আতঙ্ক কসবা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত মৌলভীবাজারে লিজকৃত খাস জমি দখলের অভিযোগ, তদন্ত প্রতিবেদন উপেক্ষার দাবি চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ সিরাজগঞ্জের শাহাজাদপুরে তিন দিন ব‍্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী শুরু আখাউড়ায় মাদকবিরোধী অভিযান, চারজনের কারাদণ্ড অতি দ্রুত টেকনাফ উপজেলা অফিস উদ্বোধন করা হবে, বোরহানউদ্দিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রতিবন্ধী যুবকের সর্বস্ব পুড়ে ছাই

শ্রীপুরে পারিবারিক কলহের জেরে নারীর গোপনাঙ্গে শুকনো মরিচ দিয়ে নির্যাতন 

  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

হাজ্বীঃআসাদুজ্জামান স্টাফ রিপোর্টার

শ্রীপুরে পারিবারিক পূর্ব বিরোধের জেরে মধ্য বয়সী নারীর হাত-পা বেঁধে বিবস্ত্র করে গোপনাঙ্গে মরিচের গুঁড়া দিয়ে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।গতকাল সোমবার শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভোক্তবোগী নারীর নাম রোজিনা আক্তার।

ভুক্তভোগী ওই নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এ ঘটনায় তার স্বামী বাদী হয়ে আজ দুপুরে শ্রীপুর মডেল থানায় অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় অভিযুক্তরা হলেন জোগিরসিট গ্রামের মিনারা খাতুন (৫০), আকলিমা (৩৩), রিমা (৩০) এবং গলদাপাড়া গ্রামের নাজমিন আক্তার (৩৫) ও তাছলিমা (৪৫)।

জানা গেছে, রোজিনার পরিবারের সঙ্গে অভিযুক্তদের পূর্ব বিরোধ রয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় রোজিনা বাড়িতে যাচ্ছিলেন। এসময় অভিযুক্তরা তাকে রাস্তা থেকে টেনে-হিঁছড়ে মিনারার বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে বেধরক পিটিয়ে আহত করা হয়। পরে নির্যাতিত নারীকে পড়নের জামা-কাপড় ছিড়ে বিবস্ত্র করা হয়। এ সময় অভিযুক্তরা ওই রোজিনার হাত-পা বেঁধে গোপনাঙ্গে শুকনো মরিচের গুঁড়া লাগিয়ে নির্যাতন করেন। নির্যাতনের এক পর্যায়ে রোজিনা অজ্ঞান হয়ে যান। পরে স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগী রোজিনা বলেন, ‘আমাকে পিটিয়ে মাটিতে ফেলে দেয় অভিযুক্তরা। শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে ও পড়নের কাপড় খুলে হাত-পা বেঁধে গোপনাঙ্গে শুকনো মরিচের গুড়া দিয়ে নির্যাতন করে। পরে আমি জ্ঞান হারিয়ে ফেলি।

 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট