রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

গাইবান্ধায় একজনকে কুপিয়ে হত্যা

  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

জোবায়দুর রহমান জুয়েল গাইবান্ধা প্রতিনিধি 

গাইবান্ধার সদর উপজেলায় ডেকে নিয়ে বিপুল চন্দ্র (৪৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৮ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার সাহাপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামে ঘটনা ঘটে। নিহত বিপুল চন্দ্র উপজেলার সাহাপাড়া ইউনিয়নের কাশদহ গ্রামের নরেশ চন্দ্রের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, মধ্যরাতে বিপুল চন্দ্রের ভাতিজা জোগেস চন্দ্রকে তার মাছ চাষের বিল থেকে একদল দুর্বৃত্ত আটক করেন এবং তার চাচা বিপুল চন্দ্রকে মোবাইল ফোনে বিলে ডাকতে বলেন। ভাতিজার ফোন পেয়ে বিপুল চন্দ্র বিলে গেলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, বিপুল চন্দ্র চিহ্নিত ডাকাত দলের সদস্য ছিলেন। তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews