বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

বিজয়নগরে সাংবাদিক পরিচয়ে  টাকা দাবি, গ্রেপ্তার যুবক

  • প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সাংবাদিক পরিচয়ে টাকা দাবির ঘটনায় মোস্তফা মোহাম্মদ সজল (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার সিঙ্গারবিল থেকে তাকে গ্রেপ্তারের পর মামলা দায়ের করে রবিবার ব্রাহ্মণবাড়িয়ার আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার হওয়া মোস্তফা মোহাম্মদ সজল জেলার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা শরীফ গ্রামের প্রয়াত মো, ইসমাঈল হোসেনের ছেলে। তবে মোস্তফা সজল পরিবার নিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মধ্যপাড়ায় বসবাস করেন।

পুলিশ ও সিএনজি চালিত অটোরিকশা চালকরা জানান, একটি পরিচালনা কমিটির মাধ্যমে সিঙ্গারবিল বাজার সিএনজি স্ট্যান্ড পরিচালিত হয়। দুই-তিনদিন যাবত টেলিভিশন সাংবাদিক পরিচয়ে অবান্তর কিছু অনিয়মের অভিযোগ তুলে টাকা দাবি করে মোস্তফা মোহাম্মদ সজল নামে ওই যুবক। ১০ হাজার টাকা দাবি করলে চালকরা অস্বীকৃতি জানায়। এতে ক্ষুব্ধ হয়ে সজল সংবাদ প্রকাশের হুমকি দেয়। শনিবার দুপুরে মোটরসাইকেল যোগে এসে সে আবার টাকার দাবি করে। এক পর্যায়ে সে কোন টিভিতে কাজ করে জানতে চাওয়া হয়। এ সময় সজল অংসলগ্ন কথা বললে আটকে রাখা হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রওশন আলী জানান, এ ঘটনায় সিঙ্গারবিল বাজার সিএনজি স্ট্যান্ড পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে সজলকে গ্রেপ্তার দেখানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews