1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
হোয়াইক্যং কাঞ্জরপাড়ায় অস্ত্র মামলার পলাতক আসামি নবী হোসেন ওরফে ‘লাদেন’ র‍্যাবের হাতে আটক সব রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজা অনুষ্ঠিত রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি বাঘায় ফেসবুকে মাদক ব্যবসায়ীর ভূয়া তালিকা: আতঙ্কে সাধারণ জনগণ  রেজুখালে বিজিবির অভিযানে ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক জলঢাকায় জামায়াতের ত্রৈমাসিক সদস্য সম্মেলন অনুষ্ঠিত।  ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব এর সাংগঠনিক সম্মেলন ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জের খামারিরা ব্যস্ত সময় পার করছে হাইব্রিড ধানের অধিক ফলনে বোনারপাড়ায় ব্র্যাক সিডের আয়োজনে কৃষক কর্মশালা  তাহিরপুরের বিভিন্ন হাওরে ধান কাটা-শুকানোর কাজ পরিদর্শনে ইউএনও মানিক 

নীলফামারী জেলা জামায়াতের বিশেষ রুকন সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম,নীলফামারী,জেলা প্রতিনিধি

‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বে জামায়াত

-মাওলানা আবদুল হালিম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম বলেছেন, আগামী জাতীয় নির্বাচন হচ্ছে জাতির প্রত্যাশা পূরণের নির্বাচন। গোটা জাতি আগামীর নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জামায়াতে ইসলামীর দিকে তাকিয়ে আছে। এজন্য রুকনগণকে অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ত্যাগ-কুরবানী স্বীকার করতে হবে।

২৫ জুলাই জুমআ বার নীলফামারী জেলার ৪টি সংসদীয় আসনের রুকনদের (পুরুষ ও মহিলা) নিয়ে জেলা জামায়াতের বিশেষ রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাওার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম এসব কথা বলেন

তিনি আরও বলেন, সদ্য কারামুক্ত মজলুম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলামের মুক্তি, জামায়াতের নিবন্ধন এবং দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়া আগামী নির্বাচনে জামায়াতের জন্য একটি শুভ ইঙ্গিত। পতিত ফ্যাসিবাদের বিদায়ের পর দেশবাসী দুর্নীতি মুক্ত একটি নতুন বাংলাদেশের স্বপ্ন বুনছে। জামায়াতে ইসলামী সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি দেশবাসীর স্বপ্ন এবং জুলাই’২৪ এর শহীদদের রক্তের মূল্য পরিশোধে জান-মালের সর্বোচ্চ কুরবানীর মাধ্যমে রুকনদেরকে ভূমিকা পালনের আহ্বান জানান।

উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুল হাকিম ও জনাব আব্দুর রশীদ। এছাড়াও জেলা নায়েবে আমীর ড. খায়রুল আনাম, জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, নীলফামারী জেলার চারটি আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থীগণ ও উপজেলা আমীরবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট