মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর

বিজয়নগরে রসমলাই খেয়ে এক পরিবারের পাঁচজন অসুস্থ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রসমলাই খেয়ে শিশুসহ এক পরিবারের পাঁচজন অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে জেলায় পাঠানো হয়।

অসুস্থরা হলেন, মিন্টু মিয়ার স্ত্রী শারমিন (২৭) এবং তাদের দুই সন্তান সাদী (১১) ও আয়াত (৪), নাঈমের স্ত্রী জ্যোতি (৩৩) ও ইয়ানা (৫)। তবে তাদের করোর অবস্থাই আশঙ্কাজনক নয়।

ভোক্তভোগী পরিবারের সদস্য বিষ্ণুপুর ইউনিয়নের মহেষপুর গ্রামের নাহিদ আল মাহমুদ জানান, তার ছোট ভাই নাসিম মঙ্গলবার দুপুরে সিঙ্গারবিল বাজারের রংধনু বেকারি এন্ড সুইট হাট থেকে রসমালাই কিনে বাসায় নেন। সেগুলো খাওয়ার পর তার স্বজনরা অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে তাৎক্ষণিকভাবে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

তবে রংধনু বেকারি এন্ড সুইট হাট এর মালিক জামাল মাহমুদ জানান, বিষয়টি সম্পর্কে তিনি জানার চেষ্টা করছেন। এমন হয়ে থাকলে অসুস্থদের বাড়িতে যাবেন।

বিজয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সুমন ভুঞা বলেন, ‘অসুস্থ হয়ে হাসপাতালে এলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে পাঠানো হয়েছে। তবে তারা শঙ্কামুক্ত মনে হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews