মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি

  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

 

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্তে নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। একইসঙ্গে বাড়ানো হয়েছে যানবাহনে তল্লাশি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর উপর গুলির ঘটনাকে কেন্দ্র করে কোনো অপরাধী যেন দেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবার রাত থেকেই এ সতর্কতামূলক ব্যবস্থা নেয় বিজিবি।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জব্বার আহমেদ জানান, সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক দায়িত্বপূর্ণ এলাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, বিজয়নগর ও হবিগঞ্জের কিছু সীমান্ত এলাকায় টহল কার্যক্রম স্বাভাবিকের চেয়ে দ্বিগুন করা হয়েছে। অবৈধভাবে কেউ সীমান্ত অতিক্রম করতে পারবে না।

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে যেন কোনো সন্ত্রাসী সীমান্ত অতিক্রম না করতে পারে সেজন্য বিজিবি নজদারি ও তল্লাশি কার্যক্রম বাড়িয়েছে বলে জানিয়েছে ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জিয়াউর রহমান। সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের নিরাপত্তার স্বার্থে সন্ত্রাসীদের অবৈধভাবে পারাপার ঠেখাতে বিজিবি বদ্ধপরিকর বলে তিনি উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews