শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
পলাশবাড়ীতে লংমার্চের পথসভাস্থল পরিদর্শনে জামায়াত নেতারা জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম টেকনাফে হ্নীলা ৪২ কোটি টাকার ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২ আগামীকাল লালদিঘী ময়দান জনসমুদ্রে পরিণত হবে : মুহাম্মদ শাহজাহান হাটহাজারীতে পুলিশের সাঁড়াশি অভিযান: সিএনজি ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরির কারখানার সন্ধান সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার ২৬৮৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ উত্তরায় সিকিউরিটি কোম্পানি লিমিটেড এর আড়ালে চলছে ভয়ংকর মাদকের আখড়া   খিলক্ষেতে বিআরটি এর সহকারী পরিচালক জিয়াউর রহমানের দুই কোটি টাকার ঘুষ বাণিজ্য লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর; রাজৈরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম

  • প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি

 

সারাদেশের জেলখানাগুলোতে কর্মদক্ষতা,কারাবন্দীদের সাথে পরিবারের সদস্যদের মতো আচরণ,কারাগারে কারাবন্দীদের নিম্নমানের খাবারের পরিবর্তে উন্নতমানের খাবার পরিবেশন ও র্দূনীতি মুক্ত কারাগার গঠনে অসামান্য অবদান স্বরুপ আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম।

তিনি গত ২৭ আগষ্ট সারা বাংলাদেশের কারাগারগুলোর মধ্যে তিনজন জেলারের কর্মদক্ষতার মধ্যে সুনামগঞ্জের জেলার হিসেবে শাহনাজ বেগম ঢাকা আইজিপি প্রিজন সদর দপ্তরে আইজিপি প্রিজন সৈয়দ মোতাহার হোসেনের নিকট হতে তিনি এই সম্মাননা এওয়ার্ড গ্রহন করেন।

 

তিনি সাংবাদিকদের জানান,বিভিন্ন অপরাধে লোকজন যখন কারাগারে অন্তরীন হন, তখন তাদের অনেকের মন মানসিকতা খুবই খারাপ থাকে । তাদের মানসিক অবস্থার কথা আমরা বুঝতে পারি। দেশসেবায় আমরা যারা আইন শৃংখলা বাহিনীতে কর্মরত আছি বিশেষ করে কারাগারে আমরা যারা চাকুরী করি আমাদের মাদক নির্মূলে সচেষ্ট থেকে আমাদের দায়িত্ব হচ্ছে সকল কারাবন্দীদের সাথে পরিবারের সদস্যদের মতো আচরণ করা। কারাবন্দীরা যেন মানসিক কষ্ট কিংবা অশান্তি না পায়,তারা যেন মানসিক প্রশান্তি পান আমাদের সুনামগঞ্জের কারাগারে সকল কারারক্ষীসহ আমরা যারা কর্মরত আছি তাদের এমন নির্দেশনা দেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি যে যে অপরাধে সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আসেন তাদের সঠিক রাস্তায় ফিরে আসার ও আমরা পরামর্শ দিয়ে থাকেন বলে জানান। উল্লেখ্য তিনি গত ১১/১০.২০২৫ইং তারখে সুনামগঞ্জ জেলা কারাগারের জেলার হিসেবে যোগদান করেন।

 

কুলেন্দু শেখর দাস

সুনামগঞ্জ প্রতিনিধি

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews