বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার ১০(দশ) কেজি গাঁজা সহ বরিশালের বিমানবন্দর থানা এলাকা হতে ০১ জন মাদক ব্যবসায়ী র‍্যাব- ৮ কর্তৃক গ্রেফতার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিসভায় চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন বদলী জনিত বিদায় সংবর্ধনা মিডিয়া সেল, রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ঢাকা সিআইডি প্রধানের সঙ্গে ইতালিয়ান স্টেট পুলিশ ও ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সাথে বিজিএমইএর নব-নির্বাচিত পরিষদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা ডিবি’র অভিযানে ১৫ কোটি টাকা মূল্যের ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার, আটক ২ মোকামতলায় উপজেলা ১ম কর্মদিবসে ইউএনও জিয়াউর রহমানকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুলেল শুভেচ্ছা চট্টগ্রাম জেলা পুলিশ লাইন সিভিক সেন্টারে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

রাজৈরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

 

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের রাজৈরে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মায়া আক্তার যুথি ওরফে জ্যোতি (২৩) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে রাজৈর থানাধীন সানেরপাড় এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে মেসার্স এস আর ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মায়া আক্তার যুথি ওরফে জ্যোতি বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি থানার রসুলপুর ৯ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা এবং মুন্না ফরাজীর স্ত্রী। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews