সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
মোকামতলায় উপজেলা ১ম কর্মদিবসে ইউএনও জিয়াউর রহমানকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুলেল শুভেচ্ছা চট্টগ্রাম জেলা পুলিশ লাইন সিভিক সেন্টারে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত রামগঞ্জে ইছাপুরে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত মীরসরাই থানা পুলিশের অভিযানে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার, মাদক পরিবহনে ব্যবহৃত নোয়া মাইক্রোবাস জব্দ চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাওয়ের ঘটনায় চাঞ্চল্য সৃষ্ঠি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে কাভারভ্যানসহ ২২ লাখ টাকার অবৈধ ভারতীয় জিরা ও ফুচকা উদ্ধার, আটক ২ মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী, ডিআইজি বাসভবনে নবাগত রেঞ্জ ডিআইজি জনাব মোঃ জুলফিকার আলী হায়দার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মোকামতলায় উপজেলা ১ম কর্মদিবসে ইউএনও জিয়াউর রহমানকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুলেল শুভেচ্ছা

  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

 

রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধি)

১৭ আগস্ট ২০২৬, বগুড়ার মোকামতলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে প্রথম কর্মদিবসে দায়িত্ব গ্রহণ করেছেন জনাব জিয়াউর রহমান। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই তাঁকে লাল গোলাপের উষ্ণ শুভেচ্ছা ও ফুলেল অভিনন্দন জানানো হয়েছে। সোমবার সকালে নবনিযুক্ত ইউএনওর কার্যালয়ে তাঁকে এই শুভেচ্ছা জানান মোকামতলা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুভেচ্ছা জ্ঞাপনে অংশ নেয় যেসব সংগঠন:- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। জাতীয়তাবাদী যুবদল। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। জাতীয়তাবাদী ছাত্রদল। জাতীয়তাবাদী শ্রমিক দল। জাতীয়তাবাদী তাঁতী দল। সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ নবনিযুক্ত ইউএনও জিয়াউর রহমানের সার্বিক সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একই সাথে মোকামতলা উপজেলার শান্তি-শৃঙ্খলা রক্ষা, সার্বিক উন্নয়ন এবং প্রশাসনিক সকল ইতিবাচক কর্মকাণ্ডে পূর্ণাঙ্গ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা আশা প্রকাশ করে বলেন, নতুন ইউএনওর যোগ্য ও দক্ষ নেতৃত্বে মোকামতলা উপজেলার দাপ্তরিক সেবা ও প্রশাসনিক গতিশীলতা আরও বহুলাংশে বৃদ্ধি পাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews