সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ :
রামগঞ্জে ইছাপুরে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত মীরসরাই থানা পুলিশের অভিযানে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার, মাদক পরিবহনে ব্যবহৃত নোয়া মাইক্রোবাস জব্দ চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাওয়ের ঘটনায় চাঞ্চল্য সৃষ্ঠি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে কাভারভ্যানসহ ২২ লাখ টাকার অবৈধ ভারতীয় জিরা ও ফুচকা উদ্ধার, আটক ২ মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী, ডিআইজি বাসভবনে নবাগত রেঞ্জ ডিআইজি জনাব মোঃ জুলফিকার আলী হায়দার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 

মীরসরাই থানা পুলিশের অভিযানে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার, মাদক পরিবহনে ব্যবহৃত নোয়া মাইক্রোবাস জব্দ

  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় চট্টগ্রাম জেলা পুলিশ নিয়মিত গোয়েন্দা নজরদারি, তথ্য সংগ্রহ, চেকপোস্ট পরিচালনা ও বিশেষ অভিযানসহ বহুমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে।

মাদকদ্রব্যের সরবরাহ, পরিবহন ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত চক্র শনাক্ত করে তাদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তৎপরতা ও অভিযান আরও জোরদার করা হয়েছেএরই ধারাবাহিকতায় ১৬ আগস্ট ২০২৬ খ্রি. মীরসরাই থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মীরসরাই থানাধীন ইকোনমিক জোন রোডে বিশেষ নজরদারি ও অভিযান পরিচালনা করেএকপর্যায়ে রাত ১২: ১৫ এ সন্দেহজনক একটি টয়োটা নোয়া মাইক্রোবাসের গতিবিধি লক্ষ্য করে পুলিশ ধাওয়া করলে গাড়িতে থাকা অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীরা কৌশলে গাড়িটি ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ মাইক্রোবাসটিতে তল্লাশি চালিয়ে ১৩০ (একশত ত্রিশ) কেজি গাঁজা ও ১০০ (একশত) বোতল ফেনসিডিল (FAIRDYL) উদ্ধার করে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি নোয়া মাইক্রোবাস জব্দ করা হয়এ ঘটনায় অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মীরসরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

পলাতক আসামিদের গ্রেফতার, মাদকের উৎস ও সরবরাহকারী চক্র শনাক্ত এবং এর সঙ্গে জড়িত মূলহোতাদের আইনের আওতায় আনতে মীরসরাই থানা পুলিশের অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

মাদক নির্মূলে চট্টগ্রাম জেলা পুলিশ গোয়েন্দা তৎপরতা, প্রযুক্তিনির্ভর তথ্য বিশ্লেষণ, নিয়মিত অভিযান, চেকপোস্ট ও আন্তঃথানা সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম আরও জোরদার করেছে। মাদক ব্যবসায়ী ও মাদক পরিবহনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতেও পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।মাদকমুক্ত সমাজ গড়তে চট্টগ্রাম জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ। মাদকের বিরুদ্ধে এ ধরনের কঠোর, সমন্বিত ও ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews