
শরিফুল ইসলাম ভূঁইয়া, রামগঞ্জ প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৪ নম্বর ইছাপুর ইউনিয়ন পরিষদে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে চলমান ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের দ্বিতীয় পর্ব আজ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণের দ্বিতীয় পর্বে প্রশিক্ষণার্থীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।আজকের প্রশিক্ষণ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান। তিনি প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেনএ সময় আরও উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার ও ৪ নম্বর ইছাপুর ইউনিয়নের প্রশাসক মো. আনোয়ার হোসেন, ইছাপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ আজহারুল বাশার, উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক রাসেল আহমেদ, প্রশিক্ষক রাহেনা আক্তার, উপস্থিত ছিলেন ইছাপুর ইউনিয়নের দলনেতা, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী মাস্টার শরিফুল ইসলাম ভূঁইয়া ও মহিলা দলনেতা শামীমা আক্তার ও প্রশিক্ষণার্থীরা১০ দিনব্যাপী এ মৌলিক প্রশিক্ষণের মাধ্যমে ভিডিপি সদস্যদের শৃঙ্খলা, জননিরাপত্তা, সামাজিক সচেতনতা, দুর্যোগ মোকাবিলা এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন দায়িত্ব পালনের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনসচেতনতা বৃদ্ধিতে ভিডিপি সদস্যদের ভূমিকা সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছেপ্রশিক্ষণ সংশ্লিষ্টরা জানান, গ্রাম পর্যায়ে নিরাপত্তা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভিডিপি সদস্যদের আরও দক্ষ ও কার্যকরভাবে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ মৌলিক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ধারাবাহিকভাবে আগামী দিনগুলোতেও প্রশিক্ষণের বিভিন্ন পর্ব অনুষ্ঠিত হবে।