রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাওয়ের ঘটনায় চাঞ্চল্য সৃষ্ঠি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে কাভারভ্যানসহ ২২ লাখ টাকার অবৈধ ভারতীয় জিরা ও ফুচকা উদ্ধার, আটক ২ মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী, ডিআইজি বাসভবনে নবাগত রেঞ্জ ডিআইজি জনাব মোঃ জুলফিকার আলী হায়দার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত 

মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী,

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

রাসেল আহম্মেদ বগুড়া প্রতিনিধি

শিবগঞ্জের আলিয়ার হাট শাহি জামে মসজিদে অশ্রুসিক্ত স্মৃতিচারণ দোয়া অনুষ্ঠিত

১৫ আগস্ট ২০২৬, শনিবার, বগুড়ার শিবগঞ্জ উপজেলার আলিয়ার হাট শাহি জামে মসজিদে এক হৃদয়স্পর্শী ও আবেগঘন পরিবেশে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ জিয়া পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করা হয়। দোয়া ও স্মৃতিচারণ সভায় বিশেষভাবে উপস্থিত ছিলেন মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাবেক অ্যাসাইনমেন্ট অফিসার ডাঃ ফিরোজ মাহমুদ ইকবাল। এছাড়াও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও বগুড়া জেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাঃ আশিক মাহমুদ ইকবাল (স্বাধীন)। মাহফিলে স্থানীয় এতিম শিশু ও কোরআনের হাফেজদের উপস্থিতি অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। কোমলমতি শিশুদের কোরআন তেলাওয়াত ও দোয়ার পরিবেশ পুরো মসজিদ প্রাঙ্গণকে করে তোলে আরও শান্ত, পবিত্র ও আবেগঘন। প্রিয় নেত্রীর স্মৃতিচারণ করতে গিয়ে সাবেক অ্যাসাইনমেন্ট অফিসার ডাঃ ফিরোজ মাহমুদ ইকবাল আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, “বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের প্রবাদপ্রতিম নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার অত্যন্ত কাছে থেকে কাজ করার সুযোগ পাওয়া আমার জীবনের পরম সৌভাগ্য। তাঁর স্নেহ, আস্থা ও মাতৃসুলভ দিকনির্দেশনা আজও আমার হৃদয়ে অমলিন। তিনি আরও বলেন, সাধারণ মানুষের প্রতি তাঁর গভীর মমত্ববোধ, দেশের প্রতি অবিচল অঙ্গীকার এবং প্রতিকূল পরিস্থিতিতেও দৃঢ় থাকার মানসিকতা তাঁকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তিনি শুধু একজন মহান রাজনৈতিক নেতা ছিলেন না, ছিলেন একজন পরম অভিভাবক। তাঁর সান্নিধ্যে কাটানো প্রতিটি মুহূর্ত আজও স্মৃতির পাতায় জীবন্ত হয়ে আছে। বক্তব্যের একপর্যায়ে আবেগঘন কণ্ঠে তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, আল্লাহ তায়ালা যেন আমাদের প্রিয় নেত্রীকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন। অনুষ্ঠানের শেষপর্যায়ে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ এবং সকলের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতের সময় উপস্থিত নেতাকর্মী, মুসল্লি, এতিম শিশু ও সর্বস্তরের মানুষের চোখে-মুখে ফুটে ওঠে গভীর আবেগ। প্রিয় নেত্রীর স্মৃতিতে অনেকের চোখে অশ্রু ঝরে পড়ে। কান্নাজড়িত কণ্ঠে দোয়ায় অংশ নেন উপস্থিত সবাই। একসময় পুরো মসজিদ প্রাঙ্গণ নীরবতা ও আবেগে ভারী হয়ে ওঠে, যেন স্মৃতির পাতায় ফিরে আসে প্রিয় নেত্রীর সঙ্গে কাটানো সেই দিনগুলো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews