মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
কুমিল্লা ডিবি’র অভিযানে ১৫ কোটি টাকা মূল্যের ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার, আটক ২ মোকামতলায় উপজেলা ১ম কর্মদিবসে ইউএনও জিয়াউর রহমানকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুলেল শুভেচ্ছা চট্টগ্রাম জেলা পুলিশ লাইন সিভিক সেন্টারে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত রামগঞ্জে ইছাপুরে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত মীরসরাই থানা পুলিশের অভিযানে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার, মাদক পরিবহনে ব্যবহৃত নোয়া মাইক্রোবাস জব্দ চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাওয়ের ঘটনায় চাঞ্চল্য সৃষ্ঠি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে কাভারভ্যানসহ ২২ লাখ টাকার অবৈধ ভারতীয় জিরা ও ফুচকা উদ্ধার, আটক ২ মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী, ডিআইজি বাসভবনে নবাগত রেঞ্জ ডিআইজি জনাব মোঃ জুলফিকার আলী হায়দার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা

কুমিল্লা ডিবি’র অভিযানে ১৫ কোটি টাকা মূল্যের ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার, আটক ২

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

 

কুমিল্লা জেলা প্রতিনিধি

আজ ১৭ আগস্ট ২০২৬ খ্রি. তারিখে কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)-এর একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মাদকের চালান বহনকারী একটি সাদা রঙের প্রাডো গাড়িকে কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকা থেকে অনুসরণ করে কোতোয়ালী থানাধীন জাগুরঝুলি এলাকার কৃষ্ণনগর এলাকায় আটক করা হয়। পরবর্তীতে গাড়িটি তল্লাশি করে এর ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা স্কচটেপে মোড়ানো অবস্থায় মোট ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি টাকা।এ সময় গাড়িতে থাকা দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাডো গাড়িটিও জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তাদের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকায়। তারা গতকাল কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। রাতে চট্টগ্রামে পৌঁছে সেখানে অবস্থান করার পর আজ সকালে পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা জানায়।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

কুমিল্লা জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। মাদকদ্রব্যের চোরাচালান, পরিবহন, সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখাসহ মাদকের বিরুদ্ধে কুমিল্লা জেলা পুলিশের অভিযান চলমান থাকবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews