
বরিশাল জেলা প্রতিনিধি
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজি, মজুতদারি, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।২। তারই ধারাবাহিকতায়, র্যাব-৮, সদর কোম্পানী, বরিশাল ২১ আগস্ট ২০২৬ তারিখ রাত্রীকালিন টহল টিম টহল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকা টু বরিশাল গামী একটি যাত্রীবাহী বাসে যাত্রীবেশে ০১ জন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে বহন করে নিয়ে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে টহল টিমটি সংবাদের সত্যতা যাচাইয়ের নিমিত্তে বরিশাল মহানগরীর বিমানবন্দর থানাধীন জমজম এলপিজি ফিলিং স্টেশন এর সামনে রাস্তার পাশে বিশেষ চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট কারাকালিন যাত্রীবাহী বাসে যাত্রীর বেশে থাকা অভিযুক্ত মোঃ মনির হোসেন (৫০), পিতা- মোঃ তোফাজ্জেল হোসেন, মাতা- মোছাঃ শেফালী বেগম, সাং- মহেশ্বরপাশা, থানা- দৌলতপুর, জেলা- খুলনা এর হেফাজতে থাকা হাতে ঝুলানো নীল রঙের কাপড়ের ব্যাগ হতে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে অফিসার ও ফোর্সের সহায়তায় ১০ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তকে হেফাজতে নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করতঃ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বরিশাল মহানগরীর বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।৩। মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে র্যাব-৮, বরিশাল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে র্যাব-৮, বরিশাল এর এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকেব।