1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
মানিকগঞ্জের হরিরামপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত উল্লেখযোগ্য অভিযানসমূহের সারসংক্ষেপ (২৩ জানুয়ারি ২০২৬ থেকে ২৯ জানুয়ারি ২০২৬): সারাদেশে আটক ৫০৪ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ৯ম ল্যান্ড ফোর্সেস টকস  এর সফল সমাপ্তি আখাউড়ায় ২ বছর আগে মৃত ব্যক্তি মারামারি মামলার আসামী  গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১৫ বরিশালের মুলাদিতে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার  ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-কার্তুজ-ককটেল উদ্ধার  ডালিয়া ডিভিশনের আওতায় ২৪-২৫ অর্থবছরের বিভিন্ন প্রকল্পের কাজ চলমান নাটোর-২ আসনে বিএনপি ও জামায়াতের শক্ত লড়াই  লক্ষ্মীপুর-২ আসনে আবুল খায়ের ভূঁইয়া ভোটারদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়

খুলনায় সন্ত্রাসী হামলায় আহত বিএনপি নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৫২ বার পড়া হয়েছে

ব্যুরো প্রধান খুলনা বাবুল সানা

খুলনায় সন্ত্রাসীদের গুলির পর কুপিয়ে জখম করা বিএনপি নেতা আমিন হোসেন মোল্লা ওরফে বোয়িং মোল্লা (৫৫) নগরীর সিটি মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্ট(আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার সকাল সাড়ে ৭টায় মৃত্যুবরণ করেছেন। তিনি খুলনা মহানগরীর ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ও খুলনা মৎস্য বণিক সমিতির সভাপতি ছিলেন।

নিহতের ভাইয়ের ছেলে সালাউদ্দিন মোল্লা বুলবুল বলেন, সেদিন সন্ত্রাসীদের হামলায় তার অবস্থার অবনতি হলে খুলনা কলেজ মেডিকেল হাসপাতালের চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।পরে নিহতের জানাজা নামাজ আসর বাদ স্থানীয় টুটপাড়া তালতলা হাসপাতাল বাইতুশ শরফ জামে মসজিদ প্রাঙ্গণে হওয়ার পর তাকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়।পরিবারের পক্ষ থেকে নিহতের ঘটনায় সন্ত্রাসীদের গ্রেফতারের জোরালো দাবি জানানো হয়। এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির উল গিয়াস বলেন,মৃত্যুর সংবাদ জেনে তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।তার সুরতহাল রিপোর্ট চলছে। গত মঙ্গলবার রাতে তার ছোটভাই মোঃ আব্দুল্লাহ মোল্লা খুলনা সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় উল্লেখিত আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট