1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্পিকার মেজর (অব.) হাফিজের সহধর্মিণী, বিশিষ্ট শিক্ষাবিদ দিলারা হাফিজ-এর ইন্তেকাল রামগঞ্জে কারিমিয়া ইসলামিয়া মহিলা কওমি মাদ্রাসার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে আখাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ৮১ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ তখন ৫টা ৫৪ মিনিট আখাউড়ায় মহান স্বাধীনতা দিবস পালন  ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত আখাউড়া  রেলওয়ের জায়গা দখলের প্রতিযোগিতা উচ্ছেদের চিঠি দিলে উদ্বিগ্ন ওসি আখাউড়া দুই জ্বালানি তেল দোকানীকে জরিমানা রতনের ছয়, মনিরের পাঁচ মাদক মামলা ধরা পড়লেন ১০ কেজি গাঁজা নিয়ে জলঢাকায় সাংবাদিকদের সম্মানে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ময়মনসিংহে রেঞ্জ ডিআইজি’র কার্যালয় মতবিনিময় সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

মোঃ আব্দুল কাদের স্টাফ রিপোর্টার ময়মনসিংহ

“রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারী, রেঞ্জাধীন জেলা ও ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের প্রধানদের সাথে মতবিনিময় সভায় সদ্য যোগদানকৃত রেঞ্জ ডিআইজি, ময়মনসিংহ মহোদয়”আজ বৃহস্পতিবার (২৭ মার্চ, ২০২৫ খ্রি.) রেঞ্জ ডিআইজি’ কার্যালয়ের সম্মেলন কক্ষে রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং রেঞ্জাধীন জেলা সমূহের পুলিশ সুপার ও ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট মহোদয়দের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহন করেন সদ্য যোগদানকৃত ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোহাম্মদ আতাউল কিবরিয়া।

 

এসময় রেঞ্জ ডিআইজি মহোদয় অত্র অফিসের অফিসার ফোর্সদের সাথে মতবিনিময় করেন। জনগণের কাঙ্খিত বাংলাদেশ বিনির্মাণ ও প্রত্যাশিত পুলিশি সেবা নিশ্চিতে ময়মনসিংহ রেঞ্জ পুলিশ কার্যকর ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন। এ লক্ষ্যে তিনি সকল পুলিশ সদস্যকে ন্যায় নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে নির্দেশ প্রদান করেন। উপস্থিত পুলিশ সদস্যগণ নবাগত রেঞ্জ ডিআইজির অনুপ্রেরণামূলক বক্তব্যে নবচেতনায় বলিয়ান হয়ে কাজে মনোনিবেশ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এর আগে ডিআইজি মহোদয় সকলের সাথে কুশল বিনিময় ও পরিচয় পর্বে অংশগ্রহণ করেন।

 

সভায় পুলিশ সুপার (অপারেশনস্) [অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত], জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম বিপিএম ডিআইজি মহোদয়কে অত্র রেঞ্জের সাংগঠনিক কাঠামো এবং সার্বিক বিষয়ে ব্রিফ করেন।

 

এসময় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ আবু বকর সিদ্দীক; পুলিশ সুপার (অপারেশনস্), জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম বিপিএম; কমান্ডেন্ট (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত),ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার,ময়মনসিংহ, জনাব রাশিদা বেগম পিপিএম; কমান্ডেন্ট (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত),ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, জামালপুর, জনাব মোঃ মিলন মাহমুদ পিপিএম; পুলিশ সুপার, ময়মনসিংহ, জনাব কাজী আখতার উল আলম; পুলিশ সুপার, জামালপুর, জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম; পুলিশ সুপার, নেত্রকোণা, জনাব মির্জা সায়েম মাহমুদ পিপিএম; পুলিশ সুপার, শেরপুর, জনাব মোঃ আমিনুল ইসলাম, কমান্ডেন্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নেত্রকোণা, জনাব কানই লাল সরকার; রেঞ্জ ডিআইজি’ কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), জনাব মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস্), জনাব মোঃ মেজবাহ উদ্দিন সহ অত্রাফিসের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট