1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
হাইব্রিড ধানের অধিক ফলনে বোনারপাড়ায় ব্র্যাক সিডের আয়োজনে কৃষক কর্মশালা  তাহিরপুরের বিভিন্ন হাওরে ধান কাটা-শুকানোর কাজ পরিদর্শনে ইউএনও মানিক  চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ  ‎শান্তিগঞ্জে সাংবাদিক সোহেল তালুকদার ও রায়হানসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা গোবিন্দগঞ্জের ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন আগ্রাবাদে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নির্মাণে উচ্ছেদ অভিযান হোয়াইক্যং চেকপোস্টে সিএনজিতে ইয়াবা পাচারকালে চালক আটক, উদ্ধার ৩ হাজার পিস ইয়াবা জলঢাকায় দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন  ত্রিশালে জাতীয় নজরুল জন্মজয়ন্তী উদযাপনে ব্যাপক প্রস্তুতি, সমাপনীতে থাকবেন তারেক রহমান তেচ্ছিব্রীজ কামিলুস সুন্নাহ দাখিল মাদ্রাসায় ১ম সাময়িক পরীক্ষা সমাপ্তি উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

আখাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ৮১ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে প্রায় ৮১ লক্ষ টাকা ম‚ল্যের ভারতীয় উন্নতমানের অবৈধ শাড়ী আটক করেছে বর্ডারগার্ড (বিজিবি) সদস্যরা। শুক্রবার (২৭ মার্চ) ভোরে উপজেলার সীমান্তবর্তী বাউতলা গ্রাম হতে এসব ভারতীয় শাড়ী আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট একটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আখাউড়া বিওপি’র দায়িত্বপ‚র্ণ সীমান্ত পিলার-২০২৫/৫-এস শ‚ন্য (০) হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাউতলা নামক গ্রামে বিশেষ অভিযান চালায় বিজিবি সদস্যরা। এসময় মাঠের পাশে খোলা জায়গায় পরিত্যক্ত অবস্থায় চোরাচালানের ৯৫৩ পিস ভারতীয় উন্নতমানে অবৈধ শাড়ী জব্দ করে তারা। যার সিজার ম‚ল্য আনুমানিক ৮১,০০,৫০০/- (একাশি লক্ষ পাঁচশত) টাকা। পরে এসব শাড়ী আখাউড়া কাষ্টমস্ অফিসে জমা করা হয়।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এস এম শরিফুল ইসলাম এক বিবৃতিতে সাংবাদিকদের জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে বিজিবি। আজ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাচালানের ৮১ লাখ টাকা মূল্যের ভারতীয় উন্নতমানের শাড়ী আটক করা হয়েছে। ভবিষ্যতের ও বিজিবির এসব অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট