সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আখাউড়ায় মহান স্বাধীনতা দিবস পালন 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে উপজেলা পরিষদ মাঠের স্মৃতিসৌধে একাত্তরের শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন, পুলিশ বাহিনী ও সরকারীদল বিএনপিসহ বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান ও সাংবাদিক সমাজ।

জাতীয় পতাকা উত্তোলন শেষে আজ ভোর ৫টা ৫৪ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে এই দিবসের সুচনা করা হয়। পরে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়ার নেতৃত্বে উপজেলা প্রশাসন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় আখাউড়া পুলিশ বাহিনী, পৌরসভা, সরকারীদল বিএনপি, আখাউড়া প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, প্রিন্ট ও টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনসহ বিভিন্ন সরকারী বেসরকারী সংগঠন ও প্রতিষ্ঠানের লোকজন ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

সকাল ৭টায় প্রশাসন উপজেলার দরুইন গ্রামে বীরশ্রেষ্ঠ শহিদ মোস্তফা কামালের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে গঙ্গাসাগর গণকবরে পুষ্পস্তবক অর্পণ শেষে ফাতেহা পাঠ করা হয়। এছাড়াও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে বলেও উপজেলা প্রশাসন জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews