1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্পিকার মেজর (অব.) হাফিজের সহধর্মিণী, বিশিষ্ট শিক্ষাবিদ দিলারা হাফিজ-এর ইন্তেকাল রামগঞ্জে কারিমিয়া ইসলামিয়া মহিলা কওমি মাদ্রাসার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে আখাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ৮১ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ তখন ৫টা ৫৪ মিনিট আখাউড়ায় মহান স্বাধীনতা দিবস পালন  ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত আখাউড়া  রেলওয়ের জায়গা দখলের প্রতিযোগিতা উচ্ছেদের চিঠি দিলে উদ্বিগ্ন ওসি আখাউড়া দুই জ্বালানি তেল দোকানীকে জরিমানা রতনের ছয়, মনিরের পাঁচ মাদক মামলা ধরা পড়লেন ১০ কেজি গাঁজা নিয়ে জলঢাকায় সাংবাদিকদের সম্মানে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

হজযাত্রীদের জন‍্য হজ অ‍্যাপ “লাব্বায়েক” উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা 

  • প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ২৮৭ বার পড়া হয়েছে

প্রতিবেদক আলমগীর হোসেন তালুকদার

হজযাত্রীদের সেবা সহজীকরণের জন্য প্রস্তুতকৃত মোবাইল অ্যাপ “লাব্বাইক” উদ্বোধন করে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে ধর্ম-কর্ম পালন করতে পারে সেজন্য এই অ‍্যাপ বিরাট ভূমিকা রাখবে।

আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারি ব্যবস্থাপনায় প্রথমবারের মতো নির্মিত অ‍্যাপটি উদ্বোধন করে হজযাত্রীদের এই অ‍্যাপ ব্যবহারের আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

‘ধর্ম-কর্ম পালনে সহায়ক হওয়ায় এবং স্বাস্থ্য সেবাসহ নানা ফিচার থাকায় এই অ‍্যাপ হাজীদের একাগ্রচিত্তে হজ পালনে মস্তবড় অবদান রাখবে,’ বলেন প্রধান উপদেষ্টা।

চলতি বছর পবিত্র হজব্রত পালনের শুরু থেকে হজযাত্রীরা এই অ‍্যাপ ব্যবহার করতে পারলেও আগামী বছর থেকে যেন মানুষ হজে যাওয়ার চিন্তাভাবনার পর্যায় থেকে এই অ‍্যাপ ব্যবহার করে হজযাত্রাকে সহজ করতে পারে সে লক্ষ্যে কাজ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, হজ ব্যবস্থাপনায় যেসব দেশ আমাদের দেশের চেয়ে উন্নত তাঁদের কাছ থেকে অভিজ্ঞতা গ্রহণ এবং যেসব দেশ এ ধরনের ব্যবস্থা নেই সেসব দেশকে বিনামূল্যে আমাদের অ্যাপটির কারিগরি দিক প্রদানের উদ্যোগ নেয়া হবে।

ভবিষ্যতে এই অ‍্যাপকে আরো সহজ এবং ত্রুটিমুক্ত করার পরামর্শও দেন তিনি।

এই অ‍্যাপটি চালু হওয়ার হজযাত্রীদের ধর্ম-কর্ম পালন সহজতর করার পাশাপাশি সৌদি আরব গিয়ে চলা ফেরায় দুশ্চিন্তা মুক্ত হবে।

অ‍্যাপটি তৈরির সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।

এই অ‍্যাপটির পাশাপাশি হজ প্রিপেইড কার্ড ও হজ রোমিং প‍্যাকেজ সুবিধার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা।

এসময় অন‍্যান‍্যদের মধ‍্যে উপস্থিত ছিলেন, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়‍্যব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট