1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সর্বশেষ :
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্পিকার মেজর (অব.) হাফিজের সহধর্মিণী, বিশিষ্ট শিক্ষাবিদ দিলারা হাফিজ-এর ইন্তেকাল রামগঞ্জে কারিমিয়া ইসলামিয়া মহিলা কওমি মাদ্রাসার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে আখাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ৮১ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ তখন ৫টা ৫৪ মিনিট আখাউড়ায় মহান স্বাধীনতা দিবস পালন  ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত আখাউড়া  রেলওয়ের জায়গা দখলের প্রতিযোগিতা উচ্ছেদের চিঠি দিলে উদ্বিগ্ন ওসি আখাউড়া দুই জ্বালানি তেল দোকানীকে জরিমানা রতনের ছয়, মনিরের পাঁচ মাদক মামলা ধরা পড়লেন ১০ কেজি গাঁজা নিয়ে জলঢাকায় সাংবাদিকদের সম্মানে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

অটোচালক ও পত্রিকা বিক্রেতা ঠান্ডা হত্যা মামলার আসামীরা গ্রেফতার অটোভ্যান উদ্ধার 

  • প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫
  • ২৮৬ বার পড়া হয়েছে

মো: রবিউল ইসলাম গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধায় মিশুক চালক আনিছুর রহমান ঠান্ডা হত্যার ঘটনায় করা মামলায় চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব। ১ মে বৃহস্পতিবার রাতে গাইবান্ধা সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এই মামলায় পাঁচজনকে গ্রেফতার করা হলো।

গ্রেফতারকৃতরা হলেন গাইবান্ধা সদরের বানিয়াজান এলাকার কবির আলম (২৭) ও থানশিনপুর কাচারি গ্রামের রাসেল মিয়া (২৮), সাদুল্লাপুর উপজেলার বুজরুক পাটানোছা গ্রামের শহিদুল ইসলাম (৪০) ও রসুলপুর রাশেদ মণ্ডল (৪২)। এর আগে গত ২৭ এপ্রিল সন্ধ্যায় একই মামলায় আরিফ মিয়া নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানিপাড়ার বাসিন্দা।

শুক্রবার ২ মে দুপুরে রংপুরের হাজিরহাটে র‍্যাব-১৩-এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহা. জয়নুল আবেদীন এ তথ্য নিশ্চিত করেন। পরে র‍্যাবের মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, আনিস হত্যার বিষয়ে র‍্যাব-১৩-এর একাধিক দল ছায়া তদন্তে নেমে জড়িত ব্যক্তিদের প্রাথমিকভাবে শনাক্ত করে। এর মধ্যে গ্রেপ্তার রাশেদ মণ্ডলের গ্যারেজ থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে চুরি, ছিনতাই, দস্যুতাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

একই বিষয় নিয়ে সদর থানা পুলিশের উদ্যোগে প্রেস কনফারেন্স করা হয়। এসময় ঘটনার সাথে জড়িত ও সহযোগীদের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন পুলিশ।

উল্লেখ্য, গাইবান্ধা সদর উপজেলার কিশামত ফলিয়া গ্রামের বাসিন্দা আনিস মিয়া গাইবান্ধা শহরে সংবাদপত্র ফেরি করে বিক্রি করতেন। পাশাপাশি বিকেল থেকে রাত পর্যন্ত তিনি অটোরিকশা চালাতেন। ২৫ এপ্রিল দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে গাইবান্ধা শহরের রেলগেট এলাকায় কয়েকজন দুর্বৃত্ত যাত্রী বেশে আনিসের অটোরিকশায় ওঠে। জেলা স্টেডিয়ামের দিকে যাওয়ার পর তারা আনিসকে ছুরিকাঘাত করে হত্যার পর অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। ঘটনার পরদিন আনিসের স্ত্রী সদর থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাত পরিচয় আসামী করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট