1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্পিকার মেজর (অব.) হাফিজের সহধর্মিণী, বিশিষ্ট শিক্ষাবিদ দিলারা হাফিজ-এর ইন্তেকাল রামগঞ্জে কারিমিয়া ইসলামিয়া মহিলা কওমি মাদ্রাসার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে আখাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ৮১ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ তখন ৫টা ৫৪ মিনিট আখাউড়ায় মহান স্বাধীনতা দিবস পালন  ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত আখাউড়া  রেলওয়ের জায়গা দখলের প্রতিযোগিতা উচ্ছেদের চিঠি দিলে উদ্বিগ্ন ওসি আখাউড়া দুই জ্বালানি তেল দোকানীকে জরিমানা রতনের ছয়, মনিরের পাঁচ মাদক মামলা ধরা পড়লেন ১০ কেজি গাঁজা নিয়ে জলঢাকায় সাংবাদিকদের সম্মানে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

অতিরিক্ত আইজিপি জনাব গাজী জসীম উদ্দিন এর বদলি-জনিত বিদায় সংবর্ধনা

  • প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

প্রতিবেদক আলমগীর হোসেন তালুকদার

অদ্য ১২/০৫/২০২৫ খ্রি. (সোমবার) তারিখে সিআইডির সদর দপ্তর ঢাকায় অতিরিক্ত আইজিপি জনাব গাজী জসীম উদ্দিন এর বদলি-জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। জনাব গাজী জসীম উদ্দিন গত ০৭/০৫/২০২৫ খ্রি. তারিখের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক আদেশে অতিরিক্ত আইজিপি, শিল্পাঞ্চল পুলিশ হিসেবে বদলির আদেশপ্রাপ্ত হন। সিআইডি সদর দপ্তরে অদ্য অনুষ্ঠিত বদলি-জনিত বিদায় সংবর্ধনার সময় ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও বিশেষ পুলিশ সুপারসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জনাব গাজী জসীম উদ্দিন গত ০৪/০৯/২০২৪ খ্রি. তারিখে ডিআইজি (এইচআরএম) হিসেবে সিআইডিতে যোগদান করেন। পূর্ববর্তী সিআইডি প্রধান মো. মতিউর রহমান শেখ, অতিরিক্ত আইজিপি মহোদয় এর পুলিশ হেডকোয়ার্টার্স এ বদলি হওয়ায় গত ০৯/০৩/২০২৫ খ্রি. তারিখে জনাব গাজী জসীম উদ্দিন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি ১৯৯৫ সালে ১৫তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। চাকরিজীবনে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)এবং খুলনা ও শেরপুর জেলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত পুলিশ সদস্যবৃন্দ জনাব গাজী জসীম উদ্দিন এঁর উল্লেখযোগ্য সাফল্য ও তাঁর সাথে কাজের অভিজ্ঞতার বর্ণময় স্মৃতিচারণ করেন। বক্তাগণ নতুন কর্মস্থলের জন্য উত্তরোত্তর সাফল্য এবং তাঁর পরিবারের সুস্বাস্থ্য কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট