বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

বিজয়নগর থেকে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ২৭১ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর পৃথক অভিযানে প্রায় এক কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। এছাড়া মাদকদ্রব্যও উদ্ধার করে বিজিবি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ভোর সাড়ে চারটার দিকে উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় চকলেট ২,০৬০ পিস, থ্রি পিস ২৭ পিস, ওড়না ৭৪ পিস, চশমা ৮,২৪৬ পিস ও ৩৯০ পিস পাঞ্জাবি জব্দ করা হয়। এসব পণ্যের মূল্য প্রায় ৯২ লাখ টাকা। বুধবার রাত পৌণে ১১টার দিকে আমতলী এলাকা থেকে ১০ লাখ টাকা মূল্যের ২৮টি মোবাইল ফোন ডিসপ্লে জব্দ করা হয়। রাত পৌণে ১০টার দিকে নোয়াবাদী এলাকার অভিযানে জব্দ করা হয় ২৪ কেজি গাঁজা ও ২৯ বোতল মদ।

বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জব্বার আহমেদ জানান, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোত্তকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews