মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
কসবায় বিজিবির পৃথক অভিযানে ৮৫ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ পলাশবাড়ীতে লংমার্চের পথসভাস্থল পরিদর্শনে জামায়াত নেতারা জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম টেকনাফে হ্নীলা ৪২ কোটি টাকার ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২ আগামীকাল লালদিঘী ময়দান জনসমুদ্রে পরিণত হবে : মুহাম্মদ শাহজাহান হাটহাজারীতে পুলিশের সাঁড়াশি অভিযান: সিএনজি ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরির কারখানার সন্ধান সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার ২৬৮৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ উত্তরায় সিকিউরিটি কোম্পানি লিমিটেড এর আড়ালে চলছে ভয়ংকর মাদকের আখড়া   খিলক্ষেতে বিআরটি এর সহকারী পরিচালক জিয়াউর রহমানের দুই কোটি টাকার ঘুষ বাণিজ্য লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর;

কসবায় বিজিবির পৃথক অভিযানে ৮৫ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

কসবা জেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। একইসঙ্গে অপর একটি অভিযানে বিদেশি মদসহ বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।বিজিবি সূত্রে জানা যায়, কসবা উপজেলার চন্ডিদার বিওপি (বর্ডার অবজারভেশন পোস্ট) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।এ ছাড়া সীমান্তের অপর একটি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিদেশি মদসহ বিভিন্ন ধরনের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করে বিজিবি।দুটি অভিযানে জব্দ করা মালামালের আনুমানিক মোট মূল্য ৮৫ লাখ ৪৬ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews