
স্টাফ রিপোর্টার
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর আওতাধীন সালদা নদী বিওপির পৃথক বিশেষ অভিযানে ১ কোটি ৪৪ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত মালামাল যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।সীমান্ত সুরক্ষায় সর্বদা সতর্ক ও দৃঢ় অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)