সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ তারেক রহমানের আহ্বানে উত্তর জয়নগর ইউনিয়ন ছাত্রদলের মানবিক উদ্যোগ সার্টিফিকেট ছাড়াই নিয়োগ, ২০ বছর ধরে চাকরি করার অভিযোগ ভোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি সার্টিফিকেট ছাড়াই নিয়োগ, ২০ বছর ধরে চাকরি করার অভিযোগ ভোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি নাটোরের নলডাঙ্গা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভোলা ২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ ইব্রাহিমের দিকনির্দেশনায় এখনো মাঠে আছেন উত্তর জয়নগরজনাব মোঃমনিরুল ইসলা।  সাধারণ সম্পাদক  ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে ৩২ লক্ষ ৭৮ হাজার টাকার ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল জব্দ হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে শহিদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয় সালদা নদী বিওপির সফল অভিযান পিরোজপুরের কাউখালী থানা পুলিশ বিশেষ অভিযান

করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ তারেক রহমানের আহ্বানে উত্তর জয়নগর ইউনিয়ন ছাত্রদলের মানবিক উদ্যোগ

  • প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বার্তা— “করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”— এই দূরদর্শী স্লোগানকে পাথেয় করে সমাজকল্যাণ ও মানবিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করছে উত্তর জয়নগর ইউনিয়ন ছাত্রদল।

আজ (২০ সেপ্টেম্বর, ২০২৬) ইউনিয়নের বিভিন্ন এলাকায় উত্তর জয়নগর ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীদের উদ্যোগে বেশ কিছু সামাজিক ও পরিবেশবান্ধব উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়।

ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, তারা কেবল রাজনৈতিক কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ থাকতে চান না। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, স্থানীয় অবকাঠামো ও পরিবেশের উন্নয়নে হাত বাড়ানো এবং সদা-সর্বদা মানবিক কাজের মাধ্যমে জনগণের সেবায় আত্মনিয়োগ করাই তাদের মূল লক্ষ্য।

ছাত্রদলের দায়িত্বশীল নেতারা আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমরা তারেক রহমানের নির্দেশনা অনুসরণে উত্তর জয়নগর ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। যেকোনো সামাজিক প্রয়োজন ও মানবিক সংকটে উত্তর জয়নগর ইউনিয়ন ছাত্রদল সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে।”

স্থানীয় বাসিন্দারা ছাত্রদলের এই মানবিক ও সামাজিক উন্নয়নমূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews