
ভোলা প্রতিনিধি:
ভোলার ৪নং উত্তর জয়নগর ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে বর্জ্য পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উত্তর জয়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ মনিরুল ইসলামের উদ্যোগে ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ বর্জ্য পরিষ্কার কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে বাজার ও আশপাশের বিভিন্ন স্থানে জমে থাকা বর্জ্য পরিষ্কার করা হয়। ডেঙ্গুর বিস্তার রোধে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং যেখানে-সেখানে বর্জ্য না ফেলার বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।