শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফেনীতে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্প’ পুনর্বাসনের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারে আজ হালকা বৃষ্টি ও মেঘলা আবহাওয়া; তাপমাত্রা থাকতে পারে সহনীয় পর্যায়ে মাদক ব্যবসায়ী-সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ আইজিপির বেস্ট ট্রেনিংয়ের দ্বিতীয় দিনে আমরা সবাই আলুর বস্তায় লুকানো অস্ত্র-বিস্ফোরক লেদা বাজারে ৩ রোহিঙ্গা আটক রাজনৈতিক পরিচয়ে শক্তিশালী নাসরিন সুলতানা, সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী সংরক্ষিত নারী সদস্য পদে নাসরিন সুলতানার প্রার্থিতা নিয়ে জয়ের পথে উত্তর জয়নগর ইউনিয়ন ডেঙ্গু প্রতিরোধে বর্জ্য পরিষ্কার কর্মসূচি অনুষ্ঠিত ভোলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গোবিন্দগঞ্জে পাচারের আগেই কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধার, আটক ৩

ফেনীতে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্প’ পুনর্বাসনের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

ফেনী জেলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত এবং জনগুরুত্বপূর্ণ ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের শুভ উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ ০১ অক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার) বেলা আড়াইটার দিকে পরশুরাম উপজেলার খেয়াঘাট মহুরী ব্রিজ এলাকায় এক অনাড়ম্ভর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রকল্পের উদ্বোধনী ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

ফলক উন্মোচন ছাড়াও এই বিশেষ দিনে প্রধানমন্ত্রী আরও কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে রয়েছে:

বৃক্ষরোপণ কর্মসূচি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তিনি সেখানে নিজ হাতে বৃক্ষরোপণ করেন।

নদী খনন কর্মসূচি: এলাকার জলাবদ্ধতা দূরীকরণ এবং বন্যা নিয়ন্ত্রণে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে নদী খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জন সাধারণ ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই প্রকল্পের কাজ সম্পূর্ণরূপে বাস্তবায়িত হলে ফেনী জেলার পরশুরামসহ সংলগ্ন এলাকার দীর্ঘমেয়াদী বন্যা সমস্যার স্থায়ী সমাধান মিলবে এবং কৃষিকাজে সেচ সুবিধা বহুলাংশে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews